যুক্তরাষ্ট্রের বন্দুক হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | ২৬ অক্টোবর ২০২৩, ০৯:৫৭

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে একাধিক বন্দুক হামলায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ শতাধিকের বেশি মানুষ।

স্থানীয় সময় বুধবার রাতে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, দুজন হামলাকারীর বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে এন্ড্রোস্কোগিন কাউন্টি শেরিফ অফিসের পক্ষ থেকে বলা হয়, তদন্ত চলাকালীন আমরা সব দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি।

এখনো একজন হামলাকারী সক্রিয় আছেন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে মেইন অঙ্গরাজ্য পুলিশ। ওই পোস্টে আরও বলা হয়, আমরা লোকজনকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলছি। অনুগ্রহ করে দরজা বন্ধ করে আপনার বাড়ির ভেতরে থাকুন।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে অবগত করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর