জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ চেয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | ২৫ অক্টোবর ২০২৩, ০৯:২৩

জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ চেয়েছে ইসরায়েল

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বিনা কারণে ইসরায়েলে হামলা চালায়নি— মঙ্গলবার (২৪ অক্টোবর) নিরাপত্তা পরিষদের বৈঠকে এমন মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, গত ৫৬ বছর ধরে ইসরায়েলের দখলদারিত্বের কারণেই হামাস এ হামলা চালিয়েছে।

মহাসচিব গুতেরেস নিরাপত্তা পরিষদে এমন মন্তব্য করার পর এ নিয়ে ক্ষিপ্ত হয়েছে ইসরায়েল। তারা মহাসচিবের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাড ইরদান মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে গুতেরেসের পদত্যাগের দাবি জানিয়ে লিখেছেন, ‘আমি তাকে এ মুহূর্তে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। ইসরায়েলের জনগণ ও ইহুদিদের বিরুদ্ধে চালানো সবচেয়ে জগণ্য অপরাধের প্রতি যারা সহানুভূতি দেখায় তাদের সঙ্গে কথা বলার কোনো কারণ ও যৌক্তিকতা নেই।’

গুতেরেস এমন মন্তব্য করার পর তার সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে বসবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। তিনি এক্সে লিখেছেন, ‘আমি জাতিসংঘের মহাসচিক আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করব না। ৭ অক্টোবরের গণহত্যার পর সমানুপাতিকের কোনো স্থান নেই। হামাসকে অবশ্যই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হতে হবে।’

হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা নিরাপত্তা পরিষদে গুতেরেস তার বক্তব্যে বলেন, ‘এটি স্বীকার করে নিতে হবে ইসরায়েলে হামাসের হামলা এমনিতেই হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের মধ্যে রয়েছে।’

‘তারা দেখেছে তাদের তাদের ভূখণ্ড স্থিরভাবে গ্রাস করা হয়েছে, তারা সহিংসতায় জর্জরিত হয়েছে, তাদের অর্থনীতির গলা টিপে রাখা হয়েছে, তাদের বাস্তুচ্যুত করা হয়েছে এবং বাড়ি-ঘর ভেঙে ফেলা হয়েছে। এই সমস্যার রাজনৈতিক সমস্যার যে আশা তাদের ছিল সেটি হারিয়ে যাচ্ছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব