মার্কিন সেনাদের অবিলম্বে ইরাক ছাড়ার আলটিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক | ২১ অক্টোবর ২০২৩, ১৩:২১

মার্কিন সেনাদের অবিলম্বে ইরাক ছাড়ার আলটিমেটাম

ইরাকের মার্কিন ঘাঁটিতে অবস্থানরত মেরিন সেনাদের অবিলম্বে সেখান থেকে চলে যাওয়ার আলটিমেটাম দিয়েছে দেশটির ইরানের মদতপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। শনিবার এক বিবৃতিতে এ আলটিমেটাম দিয়েছে গোষ্ঠীটি।

প্রসঙ্গত, সাম্প্রতিক দিনগুলোতে ইরাক ও সিরিয়ার বিভিন্ন মার্কিন সামরিকঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা হয়েছে। শনিবারের বিবৃতিতে এসব হামলার দায় স্বীকার করে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে বলা হয়, ‘ওগুলো ছিল কেবল সতর্কবার্তা। আসল হামলা আমরা এখনো শুরু করিনি। আমরা আশা করব, সেই হামলা শুরুর আগেই তারা (মার্কিন সেনা) ইরাক ত্যাগ করবে।’

বিবৃতির শেষ দিকে ইসরাইলের উদ্দেশেও হুমকি দিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এ প্রসঙ্গে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘যদি সত্যিই ইসরাইল গাজায় স্থল অভিযান শুরু করে, সে ক্ষেত্রে জর্ডান সীমান্তের ব্যাপারে তাদের সতর্ক থাকা উচিত হবে। কারণ (স্থল অভিযান শুরু করলে) সেখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে।’

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরাইলের ভূখণ্ডে অতর্কিতে হামলা চলানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান শুরু করে ইসরাইরের বিমান বাহিনী (আইএএফ)। ইসরাইল ও হামাসের গত দুই সপ্তাহের যুদ্ধে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত এক হাজার ৪০০ জন ইসরাইলি ও অন্যান্য দেশের নাগরিক এবং তিন হাজারেরও বেশি ফিলিস্তিনি।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব