আলজাজিরা বন্ধে বিল পাস ইসরায়েলের পার্লামেন্টে

আন্তর্জাতিক ডেস্ক | ২০ অক্টোবর ২০২৩, ১৯:১৩

প্রতীকী ছবি

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সম্প্রচার এবং সেটির স্থানীয় কার্যালয় ৩০ দিনের জন্য বন্ধ করতে বিল পাস হয়েছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে। শুক্রবার এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

মূলত ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আলজাজিরার প্রতি। গত ১৫ অক্টোবর ইসরায়েলের তথ্য ও যোগাযোগমন্ত্রী শালোমা খারহি অভিযোগ করেছিলেন, চলমান এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের এই প্রথম সারির সংবাদমাধ্যমটি নিয়মত হামাস ঘেঁষা নিউজ পরিবেশন করে যাচ্ছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।

ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন, শিগগিরই এ ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবে ইসরায়েলের সরকার।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুক্রবার নেসেটে এ বিষয়ক একটি বিল উত্তাপন করেন খারহি এবং বলেন, ‘ইসরায়েল এখন ভূমি, আকাশ, সমুদ্র এবং কূটনৈতিক— সবক্ষেত্রে লড়াইয়ের মধ্যে রয়েছে। আমরা এমন কোনো সম্প্রচার মাধ্যমকে এখানে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারি না, যেটি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।’

‘(যুদ্ধের শুরু থেকে) আলজাজিরা ইসরায়েলের বিরুদ্ধে উসকানিমূলক নিউজ পরিবেশন করছে, হামাস-আইএস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রোপাগান্ডা প্রচার করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে সহিংসতা উসকে দিচ্ছে।’

খারহি নেসেটে এই প্রস্তাব তোলার পর সংখ্যাগরিষ্ট এমপি সেটির পক্ষে ভোট দেন।

পার্লামেন্টারি বিধি অনুযায়ী, বিলটি এখন ইসরায়েলের সিকিউরিটি কেবিনেটে পাঠানো হবে এবং সিকিউরিটি কেবিনেট বিলটি যাচাই শেষে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে।

যে আইনের আওতায় বিলটি আনা হয়েছে, তাতে বিলটি পাস হলে অন্তত ৩০ দিন ইসরায়েলে সংবাদ সম্প্রচার ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখতে হবে আলজাজিরাকে। তবে কতৃপক্ষ যদি চায়, সেক্ষেত্রে নিষেধাজ্ঞার এই মেয়াদ আরও ৩০ দিন বাড়াতে পারবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা