এবার পালটা হামলার প্রস্তুতি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক | ২৮ মে ২০২৩, ০৬:৪১

প্রতীকী ছবি

রাশিয়ার বিরুদ্ধে এবার পাল্টা আক্রমণের হুশিয়ারি দিল ইউক্রেন। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এ আক্রমণ। শনিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ইউক্রেনের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্সি ড্যানিলোভ।

অ্যালেক্সি জানান, এখনো হামলার কোনো সুনির্দিষ্ট দিন ঠিক করেনি ইউক্রেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনারা যেসব অঞ্চল দখল করেছে তা ফিরিয়ে আনার জন্য যে কোনো সময় পালটা হামলা হতে পারে। এ হামলা আগামীকালও হতে পারে আবার পরের সপ্তাহেও হতে পারে।

সাক্ষাৎকারে অ্যালেক্সি জানান, বাখমুত থেকে ওয়াগনারের সেনারা সরে যাচ্ছে। তবে তার মানে এই না যে তারা আমাদের সঙ্গে যুদ্ধ বন্ধ করে দিয়েছে। তারা আরও তিনটি অঞ্চলে তাদের গ্রুপ তৈরি করছে। তিনি আরও বলেন, বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে তিনি পুরোপুরি শান্ত ছিলেন। তার কাছে এটি কোনো বিষয়ই নয়।

গত এক মাসেরও বেশি সময় ধরে রাশিয়ায় পালটা অভিযানের পরিকল্পনা করছে ইউক্রেন। পরিকল্পনা মতো সামরিক প্রস্তুতিও নিচ্ছে দেশটির সেনাবাহিনী। এই অভিযানের জন্য এরই মধ্যে বহু অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে মিত্র পশ্চিমা দেশগুলো।

এদিকে শনিবার রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় পসকভ অঞ্চলের একটি তেলের পাইপলাইনের প্রশাসনিক ভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। দুটি ড্রোনের আঘাতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ এই তথ্য জানান।

তিনি বলেছেন, সকালের দিকে নেভেলস্কি জেলার লিটভিনোভোর কাছে তেল পাইপলাইনের প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কিছুক্ষণ পর তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মনুষ্যবিহীন যানের হামলায় ভবনটির ক্ষয়ক্ষতি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর