সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর 

সময় ট্রিবিউন | ১৩ মে ২০২১, ১৯:৩১

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর-ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। গত মঙ্গলবার সৌদির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বুধবার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হয়। আর বৃহস্পতিবার (১৩ মে) দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

একইসঙ্গে পশ্চিমা বিশ্বের দেশগুলোতেও বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইনে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে করোনা মহামারির কারণে স্থানীয় বিধিনিষেধ মেনেই এসব দেশের মুসল্লিরা ঈদের জামাতে অংশ নিতে দেখা গেছে।

করোনাভাইরাস মহামারির কারণে এ বছরও সৌদিতে ঈদের নামাজ সীমিত পরিসরে আদায় করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে কারফিউ জারি থাকায় গত বছরও সৌদি আরবে ঈদের নামাজ নিজ নিজ ঘরে আদায় করতে হয়েছিল।

ভৌগলিক কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই সাধারণত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। এজন্য সৌদির সঙ্গে মিল রেখে একদিন পরই বাংলাদেশে রমজান পালন ও ঈদ উদযাপন করা হয়। সে হিসেবে শুক্রবার (১৪ মে) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

তবে মুসলিমরা ধর্মীয় নিয়ম অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে সব ধর্মীয় উৎসব ও ইবাদত করে থাকেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব