করোনাভাইরাস মহামারীতে বিধিনিষেধ ভাঙলে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা 

সময় ট্রিবিউন | ১২ মে ২০২১, ১৯:১৯

ছবি: ইন্টারনেট

সৌদি আরবে করোনাভাইরাস মহামারীতে জারি বিধিনিষেধ ভাঙলে জরিমানার নতুন হার নির্ধারণ করা হয়েছে। এতে ব্যক্তি পর্যায়ে ১০ হাজার সৌদি রিয়াল থেকে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা নির্ধারণ করা হয়েছে। আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে জরিমানার হার ১০ হাজার রিয়াল থেকে সর্বোচ্চ ১ লাখ পর্যন্ত নির্ধারণ করেছে দেশটি। সৌদি গেজেটের খবর।

মঙ্গলবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় এসব জানানো হয়। এতে বলা হয়, নতুন এ সিদ্ধান্ত মূলত গত বছর করোনাভাইরাসের বিস্তার রোধে নেওয়া ব্যবস্থাগুলোরই ধারাবাহিকতা।

নতুন বিধিতে গণজমায়েত বা একাধিক ব্যক্তির সমাবেশের জন্য দায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকের জরিমানার হার নিম্নরূপ।

★পারিবারিক কোনো অনুষ্ঠানের আয়োজন করলে জরিমানা কমপক্ষে ১০ হাজার রিয়াল।

★কোনো বাড়ি, রেস্ট হাউজ, খামার, ক্যাম্প বা কোনো মুক্ত এলাকায় কোনো জমায়েতের জন্য দায়ী ব্যক্তির জরিমানা ১৫ হাজার রিয়াল।

★সামাজিক কোনো অনুষ্ঠান যেমন জানাজা, পার্টি এরকম কোনো আয়োজনের জরিমানা ২০ হাজার রিয়াল।

★নিজের বাড়ির বাইরে অন্য কোনো বাড়িতে শ্রমিকের দল বা কোনো নির্মাণাধীন প্রকল্প, রেস্ট হাউজ, খামারে ৫ জনের বেশি একত্র হয়ে করোনার বিধি ভঙ্গ করলে জরিমানা ৫০ হাজার সৌদি রিয়াল।

এছাড়া মহামারীকালীন অন্যান্য বিধি যেমন, কোনো প্রতিষ্ঠান যদি শ্রমিকদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা না করে নিয়োগ দেয়, বা কোনো শ্রমিক যদি মাস্ক না পরে কাজ করে বা কেউ যদি স্বাস্থ্যবিধি মানতে অবহেলা করেন তবে বিভিন্ন হারের জরিমানা নির্ধারণ করা হয়েছে নতুন বিধিতে।

উল্লেখ্য, সৌদি আরবে করোনাভাইরাসে এ পর্যন্ত ৪ লাখ ২৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব