৬৫ কোটি ডলারে বিক্রি হচ্ছে ফোর্বস ম্যাগাজিন!

সময় ট্রিবিউন | ৮ মে ২০২১, ২০:৪৩

ছবিঃ সংগৃহীত

প্রায় ৬৫ কোটি ডলার বা ৫ হাজার ৫০৭ কোটি টাকায় বিক্রি হতে যাচ্ছে মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বস। ম্যাগাজিনটির মালিকানা কিনে নেওয়ার জন্য মার্কিন মার্চেন্ট ব্যাংক জিএসভির প্রধান নির্বাহী মাইকেল মোয়ের নেতৃত্বে একটি বিনিয়োগ গোষ্ঠীর সঙ্গে আলোচনা প্রায় শেষের দিকে। এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স।

রয়টার্স জানায়, নতুন এ চুক্তির ফলে প্রায় ৭ বছর পর ফোর্বসের মালিকানা পরিবর্তন হবে। বর্তমানে হংকংভিত্তিক বিনিয়োগকারী গোষ্ঠী ইন্টিগ্রেটেড হোয়েল মিডিয়া ইনভেস্টমেন্টস ফোর্বসের ৯৫ শতাংশের মালিকানায় রয়েছে। বাকি ৫ শতাংশের মালিক ফোর্বস পরিবার।

এ প্রসঙ্গে ফোর্বসের একজন মুখপাত্র বলেছেন, মালিকানা পরিবর্তন নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। বিনিয়োগকারীরা সবসময়ই ফোর্বসের প্রতি আগ্রহী। অন্যান্য বছরের মতো ২০২১ সালও আমাদের জন্য শক্তিশালী একটি বছর হতে চলেছে।

ফোর্বস ফ্ল্যাগশিপ সাময়িকী যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীনতম একটি মিডিয়া যার পাঠক সংখ্যা ৬০ লাখেরও বেশি। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশের জন্য পরিচিত বিসি ফোর্বস ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘকাল ধরে এটি বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠী ও উদ্যোক্তার মালিকানায় থেকেছে।

প্রিন্ট সংস্করণে রাজস্ব কমে যাওয়ায় সংস্থাটি ডিজিটাল রূপান্তরের মধ্যে দিয়ে চলেছে। বর্তমানে ডিজিটাল প্লাটফর্মে ফোর্বস এখন ৪০টি বৈশ্বিক সংস্করণসহ ১৪ কোটিরও বেশি পাঠকের কাছে পৌঁছতে পেরেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর