শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্রতীজ্ঞা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক | ২৫ আগষ্ট ২০২২, ০৩:৪৫

ছবিঃ সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাধীনতা দিবসের ভাষণে প্রতিজ্ঞা করে বলেছেন, তার দেশ ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ‘শেষ পর্যন্ত’ লড়ে যাবে এবং এতে কোনো ছাড় বা আপস করা হবে না।

স্বাধীনতা লাভের মাত্র ৩১ বছরেই রুশ আগ্রাসন মোকাবিলা করছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে ভাষণ দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনীয়দের ‘পুনর্জন্ম’ হয়েছে এবং মস্কোর কবল থেকে স্বাধীনতার জন্য লড়াই বন্ধ হবে না।

বুধবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার কেমন সেনাবাহিনী রয়েছে আমরা সে বিষয়ের তোয়াক্কা করি না, আমরা শুধু আমাদের ভূমি নিয়ে চিন্তিত। যার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

তিনি আরও বলেন, আমরা ছয় মাস ধরে শক্তিশালী অবস্থান ধরে রেখেছি। এটি কঠিন কিন্তু আমরা লড়াই অব্যাহত রেখেছি আমাদের ভবিষ্যতের জন্য।

এদিকে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের সমঝোতায় না যাওয়ার কথা জানান ৪৪ বছর বয়সি জেলেনস্কি। তিনি বলেন, আমরা সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের বোঝাপড়ার চেষ্টা করব না।

তিনি বলেন, বিশ্বে ২৪ ফেব্রুয়ারির ভোর ৪টায় নতুন একটি জাতির আবির্ভাব ঘটে। এটি জন্ম নয়, পুনর্জন্ম। যে জাতি কান্না করেনি, চিৎকার করেনি বা ভয় পায়নি। পালিয়েও যায়নি। হাল ছেড়ে দেয়নি এবং ভুলেও যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর