ভারতের সাবেক মন্ত্রী পার্থ ও মডেল অর্পিতা গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২৩ জুলাই ২০২২, ২২:১৪

সংগৃহীত

স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রী পার্থকে। এদিনই অভিযান চালিয়ে তার ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ২০ কোটি রুপি বাজেয়াপ্ত করে ইডি।

গ্রেপ্তার করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়কে।

জিজ্ঞাসাবাদের পর দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাদের গ্রেপ্তার করে বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রী পার্থকে। এদিনই অভিযান চালিয়ে তার ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ২০ কোটি রুপি বাজেয়াপ্ত করে ইডি। পরে শনিবার সকালে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারীদের দাবি, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে স্বর্ণ ও বিদেশি মুদ্রা।

ইডির এক কর্মকর্তা বলেন, রাতভর জিজ্ঞাসাবাদ শেষে মন্ত্রীকে গ্রেপ্তার করে আমাদের কার্যালয়ে নেয়া হচ্ছে।

রাজ্যের মন্ত্রী পার্থ ঘনিষ্ঠ অর্পিতা নাকতলা উদয়ন সংঘের পূজার মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন। নাকতলা পার্থ চ্যাটার্জির পূজা বলে সুপরিচিত। এ ছাড়া সাবেক শিক্ষামন্ত্রীর আইনি উপদেষ্টা ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়।

তার কাছে বিপুল পরিমাণ রুপি কোথা থেকে এলো তদন্তকারীদের সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি মডেল অর্পিতা।

অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে গচ্ছিত টাকার সঙ্গে শিক্ষক দুর্নীতি মামলার কোনো সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছেন ইডির তদন্তকারীরা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব