নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা: ৩০ সেনা নিহত

সময় ট্রিবিউন ডেস্ক | ৩ জুলাই ২০২২, ২১:৩২

ছবি সংগৃহীত

নাইজেরিয়ার নাইজার রাজ্যের শিরোরো এলাকায় একটি খনিতে বন্দুকধারীদের হামলায় ৩০ জন সেনা নিহত হয়েছেন। গত বুধবার ওই খনিতে হামলার পর অপহরণের শিকার শ্রমিকদের খোঁজে সেখানে সেনা মোতায়েন করা হয়েছিল। নিখোঁজদের মধ্যে চারজন চীনা নাগরিকও ছিলেন। পরে সেখানেই সেনাসদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

শনিবার (২ জুলাই) দেশটির তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে।

উত্তর-পশ্চিম নাইজারের রাষ্ট্রীয় নিরাপত্তা কমিশনার ইমানুয়েল উমর প্রাথমিকভাবে জানান, যে আজতা আবোকি গ্রামে ওই খনিতে হামলার ঘটনায় অজ্ঞাত সংখ্যক লোক নিহত হয়েছেন।

শনিবার নাইজার প্রদেশের রাজধানী শিরোরো ও মিন্নাতের দুটি সেনা সূত্র জানিয়েছে, পরে নিরাপত্তা বাহিনীর কর্মীদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা।

এক প্রত্যক্ষদর্শী টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে যায় বন্দুকধারীরা। এসময় তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান ৭ জন পুলিশ সদস্য। তারা চীনা শ্রমিকদের অপহরণ করে এবং আটজন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করে। বেসামরিক লোকেরা খনিটির শ্রমিক কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

নাইজার রাজ্য পুলিশ এ বিষয়ে মন্তব্য করতে নারাজ।

প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেছেন, বন্দুকধারীরা ছিল ‘স্যাডিস্ট’ যাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। শনিবার একটি টুইটার পোস্টে তিনি বলেন, ‘শিরোরো ন্যায়বিচার দেখতে পাবে’।

নাইজারে কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। তবে স্থানীয় কর্মকর্তারা জানান যে সন্দেহভাজন বোকো হারামের সদস্যরা সেখানে সক্রিয় রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব