সেভেরোদোনেৎস্ক দখলের দ্বারপ্রান্তে রুশ সেনাবাহিনী : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | ৭ জুন ২০২২, ১১:২৭

ছবিঃ সংগৃহীত

ইউক্রেনের পূর্বদিকের লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্ক এবং লিসিচানস্ক শহর দুটি এখন রাশিয়ার প্রায় দখলে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায়। জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহরে রাশিয়ান সেনাদের ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধ করছে। কিন্তু সেখানে শক্তিশালী রাশিয়ান বাহিনীর সদস্য সংখ্যা অনেক।

সাংবাদিকদের তিনি বলেন, আমরা প্রতিরোধ করছি, কিন্তু সেখানে তারা সংখ্যায় অনেক এবং তারা শক্তিশালী। সেভেরোদোনেৎস্ক এবং পার্শ্ববর্তী লিসিচানস্ক শহর এখন মৃত শহর। শহর দুটি রাশিয়ার দখলদারিত্বের অপেক্ষা করছে।

অন্যদিকে, রাশিয়ান বাহিনীর কাছে সেভেরোদোনেৎস্ক শহরের পতন মানে প্রায় পুরো লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ মস্কোর অধীনে চলে যাওয়া।

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের লক্ষ্যে হামলা জোরদার করে রাশিয়ান সেনারা। কিন্তু ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধে পড়ে প্রায় এক মাসেও কিয়েভ দখল নিতে পারেনি রাশিয়া। পরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক এবং দোনেৎস্কে অভিযানে মনোযোগ দেয় রাশিয়া। এখানেও কিয়েভের মতো ইউক্রেনীয় বাহিনীর কঠোর প্রতিরোধের মুখে পড়ে রাশিয়ান সেনারা। এখন পূর্বাঞ্চলীয় শহর দুটিতে দুই পক্ষের লড়াই চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর