যুক্তরাষ্ট্রে বিগত ১০ বছরে ৩৪০ জনকে নির্বিচারে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | ২৬ মে ২০২২, ১৩:৪০

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার বিকেলে গুলি করে ১৯ শিশু ও দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে হত্যা করেছে এক তরুণ। যা এক দশকের মধ্যে দেশটিতে ঘটে যাওয়া ভয়াবহ বন্দুক হামলার একটি।

যুক্তরাষ্ট্রে শুধু চলতি বছরেই এ পর্যন্ত ২১২টি ‘নির্বিচার গুলির’ ঘটনা ঘটেছে। কোনো বন্দুক হামলায় চারজন বা তার অধিক ব্যক্তি আহত বা নিহত হলে এ ঘটনাকে নির্বিচার গুলির ঘটনা হিসেবে অভিহিত করা হয়। তবে এতে হামলাকারী অন্তর্ভুক্ত নয়।

ঘন ঘন নির্বিচার গুলির ঘটনার পরও অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে যথাযথ আইন প্রণয়ন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

বিগত ১০ বছরে যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলার পরিসংখ্যান ও হতাহতের সংখ্যা উল্লেখ করা হল-

মে ১৪, ২০২২ সালে নিউ ইয়র্কের বাফালো শহরে এ এক শ্বেতাঙ্গ ব্যক্তি ১০ কৃষ্ণাঙ্গকে একটি সুপারমার্কেটে গুলি চালিয়ে হত্যা করেন। তাকে তৎক্ষণাৎ আটক করা হয়েছিল এবং তিনি এখন কারাগারে রয়েছেন।

এপ্রিল ১২, ২০২২ সালে নিউ ইয়র্ক সিটিতে ৬২ বছর বয়সি এক ব্যক্তি সাবওয়েতে একটি স্মোক বোমা নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি ছুড়লে ২৩ জন আহত হন। এ ঘটনায় তাকেও আটক করা হয়েছিল।

নভেম্বর ৩০, ২০২১ সালে মিশিগানে এক তরুণ অক্সফোর্ডের একটি উচ্চ বিদ্যালয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে চার শিক্ষার্থীকে হত্যা করে এবং হামলায় আরও সাতজন আহত হন।

২০২১ সালের ১৬ এপ্রিল, ইন্ডিয়ানা রাজ্যে ফেডএক্সের সাবেক এক কর্মী গুলি করে আট ব্যক্তিকে হত্যা করেন। পরে তিনিও আত্মহত্যা করেন।

২০২১ সালের ৩১ মার্চ, লস অ্যাঞ্জেলেসের শহরতলির একটি ভবনে হামলায় চারজন নিহত হন। এর মধ্যে একজন শিশুও ছিল। পরে সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়।

মার্চ ২২, ২০২১ সালে কলরাডোর বোল্ডারের একটি সুপারমার্কেটে নির্বিচার গুলিতে ১০ জন নিহত হন। এর মধ্যে এক পুলিশ কর্মকর্তাও ছিলেন।

মার্চ ১৬, ২০২১ সালে আটলান্টার ডে স্পাগুলোতে হামলায় এশীয় বংশোদ্ভূত ছয় নারীসহ আটজন নিহত হন। এ ঘটনায় শ্বেতাঙ্গ এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

ফেব্রুয়ারি ২৬, ২০২০ সালে মোলসন কুর্স বেভারেজ কো ব্রুইং কমপ্লেক্সে এক বন্দুকধারীর হামলায় তার পাঁচ সহকর্মী নিহত হয়েছেন। পরে তিনিও আত্মহত্যা করেন।

আগস্ট ৪, ২০১৯ সালে ওহাইওর ডেটন শহরে বর্ম পরা এক বন্দুকধারীর এলোপাতাড়ি হামলায় তার বোনসহ ৯ জন নিহত হন। পরে পুলিশ তাকে হত্যা করে।

আগস্ট ৩, ২০১৯ সালে টেক্সাসের এল পাসোতে ওয়ালমার্টের একটি স্টোরে এক বন্দুকধারীর হামলায় ২২ জন নিহত হন। পরে কর্তৃপক্ষ হামলাকারীকে গ্রেপ্তার করে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব