বাল্টিক অঞ্চলে পরমাণু অস্ত্র মোতায়েনের হুমকি দিল রাশিয়া

সময় ট্রিবিউন | ১৫ এপ্রিল ২০২২, ০৪:৫৮

দিমিত্রি মেদভেদ ও ভ্লাদিমির পুতিন

সুইডেন ও ফিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে রাশিয়া পারমাণবিক অস্ত্র মোতায়েনসহ এ অঞ্চলে তার প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করবে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ একথা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার সঙ্গে ১ হাজার ৩০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। তাই দেশটি নিজের সুরক্ষার কথা ভেবে ন্যাটোতে যোগ দেওয়ার চিন্তাভাবনা করছে। একই পথে রয়েছে সুইডেনও। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন গতকাল বুধবার জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোতে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে তাঁর দেশ।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটো জোটে গেলে রাশিয়াকে তার স্থল, বিমান ও নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে। বিশেষ করে বাল্টিক সাগরীয় অঞ্চলে সামরিক ভারসাম্য ঠিক রাখতে রাশিয়াকে এ পদক্ষেপ নিতে হবে।

মেদভেদেভ পরিষ্কারভাবে পারমাণবিক অস্ত্র মোতায়েনের হুমকি দেন। তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্রমুক্ত বাল্টিক অঞ্চল নিয়ে আর কোনো কথা বলা যাবে না।’ তিনি আরও বলেন, এখন পর্যন্ত বাল্টিক অঞ্চলে রাশিয়া পারমাণবিক অস্ত্র মোতায়েনের মতো কোনো পদক্ষেপ নেয়নি ও তা নিতেও চাচ্ছিল না। কিন্তু রাশিয়াকে যদি বাধ্য করা হয়, তবে এ পথে হাঁটতে পিছপা হবেন না তাঁরা।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে দেশটিতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ। ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ আরও জোরালো হয়েছে। ইতিমধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান প্রয়োজন ছিল। কারণ, যুক্তরাষ্ট্র রাশিয়াকে হুমকি দেওয়ার জন্য ইউক্রেনকে ব্যবহার করছিল। নিজেদের নিরাপত্তার স্বার্থেই রুশ প্রশাসনের এ সিদ্ধান্ত ছাড়া আর রাস্তা ছিল না। এ ছাড়া ইউক্রেনের অত্যাচার থেকে রুশভাষী লোকদের রক্ষা করতে এ অভিযান প্রয়োজন ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব