ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন

বেলারুশের বিরুদ্ধে ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | ৩ মার্চ ২০২২, ০৪:৪৪

ছবিঃ সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে সমর্থনকারীর ভূমিকা রাখার অভিযোগে বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞাগুলো কিছু অর্থনৈতিক খাতে বিশেষ করে কাঠ ও ইস্পাত খাতে প্রভাব ফেলবে।

ইইউর এক কর্মকর্তা বলেন চলতি সপ্তাহে মিনস্কের ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্য হচ্ছে ইইউতে বেলারুশের পণ্য রপ্তানি বন্ধ করা। এর আগে, ২০২০ সালের আগস্টে নির্বাচনের পর প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বিক্ষোভে দমন-পীড়ন চালানোর পর ইইউ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই উদ্যোগগুলো কার্যকরে ইইউ'র অফিসিয়াল জার্নাল প্রকাশিত হবে। তবে, জার্নাল প্রকাশের সঠিক সময় জানানো হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব