প্রতিরক্ষামন্ত্রী-সেনা প্রধানকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশ পুতিনের

সময় ট্রিবিউন | ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০৭:৫৩

ছবিঃ ইন্টারনেট

ইউক্রেনে হামলার চতুর্থ দিন সেনাবাহিনীকে শত্রুদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যুক্তরাষ্ট্রভিত্তিক গনমাধ্যম সিএনএন তাদের প্রতিনিধি ভাসকো কটোভিও এবং নাথান হজের বরাতে  এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন শত্রু পক্ষ সম্পর্কে সেনাদের ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশ দিয়েছেন। রাশিয়ার সেনাবাহিনীর কাছে পারমাণবিক অস্ত্রও রয়েছে। সুতরাং এটা ভয়াবহ নির্দেশনা।

রবিবার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সইগু এবং সেনা প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ন্যাটো নেতৃত্বাধীন দেশের শীর্ষ কর্মকর্তারা আমাদের দেশ সম্পর্কে আক্রমণাত্মক মন্তব্য করেছে।  সুতরাং আমি প্রতিরক্ষামন্ত্রী এবং সেনা প্রধানকে যুদ্ধের জন্য সতর্ক থাকার নির্দেশ দিচ্ছি।

পুতিনের এমন নির্দেশের জবাবে পাশে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সইগু  বলেন, জ্বি স্যার (ইয়েস স্যার)।

রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের এই বৈঠক রাষ্ট্রীয় টেলিভিশনে  প্রচার করা হয়। এই বৈঠকে পুতিন আরও বলেন, পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা প্রদান করেছে সেটা বিধিবহির্ভূত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব