কিয়েভের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানালেন মেয়র

সময় ট্রিবিউন | ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০৬:৪৭

ছবিঃ সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সেনারা।

অভিযান শুরুর চতুর্থ দিন রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরোশেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বারদিয়ানস্ক শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর হারকিভের রাস্তায় রাস্তায় দেশটির সেনাদের সঙ্গে রুশ সেনাদের লড়াই চলছে। রোববার রুশ সেনারা শহরটিতে ঢুকে পড়ার পর দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়।

এদিকে রাজধানী কিয়েভের সর্বশেষ অবস্থা জানিয়েছেন শহরের মেয়র ভিটালি ক্লিটসকো । তিনি বলেন, রাজধানীতে রাশিয়ার কোনো সেনা নেই। মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে বলেও দাবি করেন তিনি।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, আমাদের সেনাবাহিনী, আইন শৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটগুলো নাশকতাকারীদের নাশকতা ব্যর্থ করে দিচ্ছে।

অন্যদিকে ইউক্রেনের উত্তরপূর্ব শহর খারকিভের মেয়র জানিয়েছেন, শহরটি ইউক্রেন সেনাদের পূর্ণ নিয়ন্ত্রণে।

এক টেলিগ্রাম বার্তায়্ আঞ্চলিক মেয়র ওলেহ সিনেগাবহ বলেন, খিরকিভের সম্পূর্ণ নিয়ন্ত্র আমাদের হাতে। সশস্ত্র বাহিনী, পুলিশ এবং প্রতিরক্ষা বাহিনী লড়াই করছে। শহরটি সম্পূর্ণ শত্রু মুক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সূত্র: সিএনএন, রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব