আবারো বাংলাদেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা

সময় ট্রিবিউন | ৩০ এপ্রিল ২০২১, ০৬:৩৯

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ থেকে যাওয়া ভ্রমণকারীদের ইতালিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে। গত সপ্তাহে প্রতিবেশী ভারতের বিরুদ্ধেও একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৪ দিন বাংলাদেশে অবস্থান কিংবা দেশটির ভেতর দিয়ে ভ্রমণ করা কোনো ব্যক্তি যে কোনো সীমান্ত পয়েন্ট দিয়ে ইতালিতে প্রবেশ নিষিদ্ধ করে দিয়ে একটি নির্বাহী আদেশে সই করা হয়েছে।-খবর রয়টার্সের

কোভিড-১৯ সংক্রমণ শঙ্কায় এর আগেও একবার বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের জন্য সীমান্ত বন্ধ করেছিল ইউরোপীয় দেশটি।
গত বছর করোনার প্রথম ঢেউয়ের ধাক্কায় টালামাটাল ইউরোপে দীর্ঘদিন দেশটিতে যাত্রীবাহী উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল।
পরে ৭ জুলাই ভাড়া করা বিশেষ উড়োজাহাজে করে ইতালি যান প্রবাসী বাংলাদেশিরা। সেখানে পৌঁছালে ৭৫ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে।

এরপর বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ইতালি। পরে কয়েক দফায় সময় বাড়িয়ে অবশেষে ১৪ অক্টোবর বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর