মন্দিরে মানুষের ভিড়ে পদদলিত হয়ে নিহত ১২

সময় ট্রিবিউন | ১ জানুয়ারী ২০২২, ২২:০৮

ছবিঃ সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বৈষ্ণোদেবী মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৪ জন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা অনেক। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মন্দির চত্বরে পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।

১৩ জন আহত হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং।

এএনআইকে তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রাত পৌনে ৩টায় ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরই পরস্পরের দিকে তারা তেড়ে যান। যার ফলে পদপৃষ্ট হওয়ার এই ঘটনা। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব