নিজের অভিনয় দেখে অঝোরে কাঁদলেন সিয়াম

সময় ট্রিবিউন | ২২ ডিসেম্বর ২০২১, ০৪:৪৭

ছবিঃ সংগৃহীত

প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার সময় প্রবীণ অভিনেতা তারিক আনাম খানকে জড়িয়ে ধরেন তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। তখন আবেগী হয়ে তারিক আনামের কাঁধে মাধা রেখে অঝোরে কাঁদেন সিয়াম। অনুজকে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করেন এই অগ্রজ।

সোমবার (২০ ডিসেম্বর) এমন দৃশ্য দেখা গেছে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। এই সিনেমায় বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন এই দুই অভিনেতা।

পর্দায় নিজেদের অভিনয় দেখে একেবারেই যেন, গল্পে ঢুকে গিয়েছিলেন তারা। তাই পারিবারিক টানাপোড়েনের আবেগ ধরে রাখতে পারেননি তারা।

শুক্রবার দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ জুটির প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন রনি ভৌমিক।

চলতি বছরে ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগস্টে শেষ হয় সিনেমাটি শুটিং। এর পোস্ট প্রোডাকশনের কাজ করা হয়েছে বাংলাদেশ, ভারত (কলকাতা ও চেন্নাই) ও যুক্তরাষ্ট্রে। সিনেমাটির অডিও ও গ্রাফিকসের কাজ করা হয়েছে ঢাকায়। সাউন্ড ও ফলির কাজ হয়েছে ভারতের চেন্নাইয়ে আর কালার কারেকশনের কাজ করা হয়েছে কলকাতায়।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার আবহসংগীত করে পাঠিয়েছেন ইমন সাহা। সাউন্ড মিক্সিং করেছেন যুক্তরাষ্ট্রের জেরিমি হাওয়ার্ড।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব