এবার ৩০ দিন ঢাকার বাইরে থাকবে পরীমনি

সময় ট্রিবিউন | ২১ ডিসেম্বর ২০২১, ০১:৫৫

ছবিঃ সংগৃহীত

হালের ক্রেজ চিত্রনায়িকা পরীমনি। সিনেমার শুটিং বা বিদেশ ভ্রমণ ছাড়া বাকি সময়টা ঢাকাতেই থাকেন তিনি। সাধারণত শুটিংয়ের প্রয়োজনে ৭-১০ দিন বা তারও কম সময় ঢাকার বাইরে থাকেন পরীমনি। কিন্তু এবার ৩০ দিন ঢাকার বাইরে থাকবেন এই অভিনেত্রী।

পরীমনি অভিনীত পরবর্তী সিনেমা ‘প্রীতিলতা’। চট্টগ্রামে এ সিনেমার শুটিং টিম টানা এক মাস অবস্থান করবে। বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন

স্থানে সিনেমাটির শেষ লটের দৃশ্যধারণের কাজ হবে। এজন্য পরীমনি ১২ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবেন বলে জানিয়েছেন এই নায়িকা।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য-সংলাপে এবং রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং আরো আগে শুরু হয়েছে। রাজধানীর উত্তরা, তেজগাঁও এবং পুরান ঢাকায় মাত্র আট দিন সিনেমাটির প্রথম লটের শুট হয়।

সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে পরীমনি ছাড়াও অংশ নেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল প্রমুখ।

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প নিয়েই সিনেমাটি নির্মিত হচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব