গোয়েন্দা কার্যালয়ের পর এবার র‍্যাবের হেফাজতে চিত্রনায়ক ইমন

সময় ট্রিবিউন | ৮ ডিসেম্বর ২০২১, ০৬:০১

চিত্রনায়ক মামনুল ইমন-ফাইল ছবি

সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সাম্প্রতিক ভাইরাল অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের পর এবার র‍্যাব সদরদফতরে অবস্থান করছেন চিত্রনায়ক মামনুল ইমন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় র‍্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার একটি বিশ্বস্ত সূত্র সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

র‍্যাব জানিয়েছে, অডিও ফাঁসের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছে। কীভাবে ফোন রেকর্ড ফাঁস হয়েছে সে বিষয়টি র‍্যাবও তদন্ত করে দেখছে। জিজ্ঞাসাবাদ শেষে ইমন চলে যেতে পারবেন।

এর আগে, সোমবার (৬ ডিসেম্বর) রাতে ইমনকে মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

একের পর বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। সম্প্রতি বিএনপি নেতা তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। এর প্রেক্ষিতে তার পদত্যাগ দাবি করে বিএনপি ও নারী অধিকারকর্মীরা। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়েও তার আপত্তিকর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই বিতর্কের মাঝেই চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে তার ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি মাহিকে ধর্ষণের হুমকি দেন ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নিয়ে যাওয়ার কথা বলেন। চিত্রনায়ক ইমন তার ফোন থেকে মাহিকে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। 

এই পরিস্থিতিতে ডা. মুরাদকে মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে তিনি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান। বিকেলে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয় জামালপুর আওয়ামী লীগ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
জনপ্রিয় খবর