করোনায় মানুষের পাশে খাবার নিয়ে সালমান খান

নিউজ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২১, ০৮:৪৭

ছবিঃ টুইটার

করোনায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে গত বছর থেকেই সক্রিয় বলিউড বডিবিল্ডার সাল্লু ভাই বা সালমান খান।

ক্ষতিগ্রস্তদের কাছে খাবার পৌঁছে দিতে তার স্বেচ্ছাসেবী সংস্থা বিইং হিউম্যান ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিয়িং হাংগ্রি’ নামে একটি ফুড ট্রাক রাস্তায় নামানো হয়।সেই ট্রাকে করে হাজার হাজার মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছেন ভাইজান।এ বছর আবারও সম্মুখসারির করোনা যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন সালমান খান।

বিয়িং হাংগ্রি ফুড ট্রাকের মাধ্যমে চিকিৎসক, সেবিকা, পৌরসভা কর্মী ও পুলিশসহ মুম্বাইয়ের প্রায় পাঁচ হাজার মানুষের হাতে খাবার পৌঁছে দিচ্ছে তার স্বেচ্ছাসেবী সংস্থা। রোববার (২৫ এপ্রিল) থেকে এই সেবা চালু হয়েছে।বান্দ্রার ভাইজানস কিচেনে প্রতিদিন খাবার তৈরি হচ্ছে। যা ফুড ট্রাকের মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়।

সালমান খান নিজেই সেই রেস্টুরেন্টে গিয়ে খাদ্য সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। সেখানে স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলেছেন তিনি একইসঙ্গে নিজে খেয়ে খাবারের মানও পরীক্ষা করেছেন এই অভিনেতা।

শিবসেনার যুব শাখার সঙ্গে যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করছেন সালমান। যত দিন মুম্বাইয়ে লকডাউন চলবে, ততদিন ভাইজানস কিচেন এবং শিবসেনার যুব শাখা যৌথভাবে বাইকুল্লা থেকে জুহু এবং বান্দ্রা (পূর্ব) থেকে বিকেসি অঞ্চলে খাবার পৌঁছে দেবে বলে জানিয়েছে। আপাতত ৫ হাজার জনের খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। আগামী দিনে সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ অর্থাৎ ১০ হাজার হতে পারে বলে জানান স্বেচ্ছাসেবী দলের সদস্য রাহুল কনল।

সালমান খান তার বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের মাধ্যমে গত বছর প্রায় ২ লাখ অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দেন। শুধু তাই নয়, এছাড়াও তিনি ২৫ হাজার দিনমজুরকে ৩ হাজার করে অর্থ সহায়তা দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব