মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন কবীর সুমন

সময় ট্রিবিউন | ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৮

কবীর সুমন-ফাইল ছবি

মরণোত্তর দেহদানের ইচ্ছা জানিয়েছিলেন গত বছরের অক্টোবরে। এবার অঙ্গীকার পত্রে স্বাক্ষরের মাধ্যমে সেই ইচ্ছে পূরণের পথে এগিয়ে গেলেন বাংলা সংগীত জগতের মোড় ঘোরানো সংগীতকার কবীর সুমন।

বৃহস্পতিবার নিজের ফেইসবুক পাতায় মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে সই করার ছবি দিয়েছেন কবীর সুমন।

দেহদানের অঙ্গীকার পত্রে সই করার ছবি দিয়ে কবীর সুমন লিখেছেন, “মরণোত্তর দেহদানের অঙ্গিকারপত্রে সই - গতকাল, ২২.০৯.২১ সন্ধে।”

কবীর সুমনের দেহদান করা সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তার ভক্তদের অনেকেই। ফেইসবুক পোস্টেও নিচে মন্তব্য করে সে কথা জানিয়েছেনও তারা।

ফেইসবুকে এক পোস্টে কবীর সুমন লিখেছিলেন, “আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনো স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়। আমার সমস্ত পাণ্ডুলিপি, গান, রচনা, স্বরলিপি, রেকর্ডিং, হার্ড ডিস্ক, পেনড্রাইভ, লেখার খাতা, প্রিন্ট আউট যেন কলকাতা পুরসভার গাড়ি ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় সেগুলি ধ্বংস করার জন্য। আমার কোনো কিছু যেন আমার মৃত্যুর পর পড়ে না থাকে। আমার ব্যবহার করা সব যন্ত্র, বাজনা, সরঞ্জাম যেন ধ্বংস করা হয়। এর অন্যথা হবে আমার অপমান।”

নব্বই দশকের দিকে বাংলা আধুনিক গানের মোড় ঘুরিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া সেই সময়কার সুমন চট্টোপাধ্যায়, ২০০০ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে হন কবীর সুমন।

১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানে নতুন ধারা তৈরি করা সুমন বর্তমানে বাংলা খেয়াল রচনায় নিজেকে পুরোপুরি নিয়োজিত রেখেছেন। ‘গানওয়ালা’ কবীর সুমন প্রচলিত-অপ্রচলিত রাগে বন্দিশ রচনার পাশাপশি তৈরি করছেন নতুন রাগ।

সম্প্রতি ‘বেজে ওঠা স্মৃতি‘ শিরোনামে নিজের জীবনকথা ইউটিউবে তুলে ধরছেন তিনি। এখন পর্যন্ত ছয়টি পর্ব প্রচার করেছেন নিজের ইউটিউব চ্যানেলে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা