আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করলেন শ্রাবন্তী

সময় ট্রিবিউন | ২০ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫০

শ্রাবন্তী-ফাইল ছবি

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। স্বামী রোশন সিংয়ের সম্পর্কে অনেক আগেই চিড় ধরলেও এবার কাগজে–কলমে বিয়ের পাট চুকিয়ে ফেলতে কলকাতার আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন অভিনেত্রী। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

এর আগেশ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে এর আগে জুনে ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় মামলা করেছিলেন রোশন। তারই জবাবে এবার বিবাহবিচ্ছেদের মামলা করলেন শ্রাবন্তী।

২০১৯ সালে ‘গুগলি’ ছবির প্রিমিয়ারে রোশন-শ্রাবন্তীর পরিচয়। মাস কয়েকের মধ্যেই ২০১৯ সালের ১৭ এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে গোপনে বিয়ে সারেন তাঁরা। বিয়ের ১০ দিন পর বিয়ের খবর প্রকাশ করেন শ্রাবন্তী। গত বছর শারদীয় দুর্গাপূজার আগে তাঁদের সম্পর্কে ফাটল ধরে। শ্রাবন্তীর ফ্ল্যাট ছেড়ে চলে যান রোশন।

২০০৩ সালে ভারতীয় বাংলা ছবির পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়। ঝিনুক নামে তাঁদের একটি ছেলে রয়েছে। ১৩ বছর সংসারের পর ২০১৬ সালে আলাদা হয়ে যান তাঁরা। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে শ্রাবন্তীর প্রেম হয়। ২০১৬ সালে বিয়েও করেন এই জুটি। পরের বছরই বিচ্ছেদ হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব