আবেগে ভেসে কেঁদে ফেললেন শিল্পা

সময় ট্রিবিউন | ২১ আগষ্ট ২০২১, ১৫:২৩

ছবিঃ সংগৃহীত

পর্নকাণ্ডে গ্রেফতার স্বামী রাজ কুন্দ্রা এরপর তেমন কোনো কাজে দেখা যায়নি স্ত্রী শিল্পা শেট্টিকে। তবে সনি টিভির পক্ষ থেকে ইতিমধ্যেই ‘সুপার ডান্সার ৪’-এর একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে শিল্পাকে পুরনো ফর্মে পাওয়া গেল।

বুধবার (১৮ আগস্ট) ফের কাজে ফিরেছেন শিল্পা শেট্টি। প্রথম দিন কাজে ফেরার পর পাপ্পারাৎজিদের ক্যামেরাবন্দি হন শিল্পা। এবার প্রকাশ্যে এসেছে সেই এপিসোডের প্রোমো। যেখানে নারীর অধিকারের কথা বলতে গিয়েই কেঁদে ফেললেন শিল্পা।

ছোট্ট একটি পারফরম্যান্সের মাধ্যমে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবন তুলে ধরেন এক প্রতিযোগী। আর তা দেখেই নারীশক্তি নিয়ে গর্জে ওঠেন শিল্পা। তিনি বলেন ‘আমি রানির সম্বন্ধে যখনই শুনি তখনই আমার সামনে সমাজের চেহারা ফুটে ওঠে। এখনও নারীদের নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হয়, স্বামী না থাকলে তার অস্তিত্বের জন্য লড়তে হয়, সন্তানের জন্য লড়াই করতে হয়।

শিল্পা বলেন, রানির গল্প আমাদের লড়াইয়ের শক্তি দেয়। ঐতিহাসিক এই চরিত্র আমাদের হার মানতে বাধা দেয়। সেসব যোদ্ধাদের জন্য আমার প্রণাম।’

রাজ কুন্দ্রার গ্রেফতারের পর থেকে নিজের জীবন যুদ্ধে লড়ছেন শিল্পা। কোথাও হয়ত রানির জীবন যুদ্ধের লড়াইয়ের সঙ্গে নিজের জীবনকেও খুঁজে পেয়েছেন তিনি।

এদিকে অনেকদিন পর শিল্পা সেটে ফেরায় প্রতিযোগীরা ওইদিন তাকে অভ্যর্থনা দেয়। তা দেখেই চোখের জল ধরে রাখতে পারেননি এই নায়িকা। আবেগে ভেসেছেন শিল্পা।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব