খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন ক্যাটরিনা কইফ

সময় ট্রিবিউন | ১৯ আগষ্ট ২০২১, ১৯:১৬

ছবিঃ সংগৃহীত

বলিউডে ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জন থাকলেও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ক্যাটরিনা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা যায়, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মাত্র দুদিন আগেই নিজেই জন্মদিন সেলিব্রেট করেছেন। অনুরাগী থেকে বন্ধু, পরিচিত এবং ইন্ডাস্ট্রির মানুষেরা অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তেমনই শুভেচ্ছা জানিয়েছেন সলমন খানের কসটিউম ডিজাইনার এবং স্টাইলিস্ট অ্যাশলে রেবেলো। কিন্তু সলমন খানের এই ডিজাইনারের শুভেচ্ছা জানানোতেই ক্যাটরিনা কাইফের বিয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

গত ১৬ জুলাই ছিল বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফের জন্মদিন। জন্মদিন উপলক্ষে ভক্ত, বন্ধু, পরিজনদের কাছ থেকে তাঁর আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা পেয়েছেন অভিনেত্রী। কিন্তু শুভেচ্ছা জানাতে গিয়ে সলমন খানের ডিজাইনার অ্যাশলে রেবেলো যা লিখেছেন, তাতে অন্য কিছুর আভাস পাওয়া যাচ্ছে বৈকি। সলমন খানের ছবি 'ভারত'-এ ক্যাটরিনা কাইফের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে রেবেলো লেখেন, 'হ্যাপি বার্থ ডে ক্যাটরিনা কাইফ।

আশা করি খুব শীঘ্রই বাস্তবে এমন দৃশ্য দেখতে পাবো।' কিন্তু কী এমন ছবি পোস্ট করলেন সলমন খানের ডিজাইনার, যা নিয়ে এত জল্পনা হচ্ছে? অ্যাশলে রেবেলোর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনা কাইফ সাদা রঙের একটি বিয়ের পোশাক পরে রয়েছেন। আর রেবেলোর পোস্ট করা এই ছবি ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি সত্যিই খুব শীঘ্রই বিয়ে করে নিতে চলেছেন বলিউড সুন্দরী!



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব