তৃতীয় বিয়ে করলেন সালমান শাহ'র স্ত্রী সামিরা

সময় ট্রিবিউন | ১৫ আগষ্ট ২০২১, ০৬:৩৪

ছবি: ইন্টারনেট

তৃতীয় বিয়ে করেছেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ'র সাবেক স্ত্রী সামিরা। দশ দিন আগে সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের সঙ্গে তার বিয়ে হয়েছে বলে জানা গেছে।

গণমাধ্যমকে শনিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সামিরা নিজেই।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ'র মৃত্যুর পর সামিরা বিয়ে করেন মোশতাক ওয়াইজকে। তিনি ছিলেন সালমানের বন্ধু। মোশতাকের সংসারে এক পুত্র ও দুই কন্যার মা সামিরা। সুখেই ছিলেন তাঁরা, এমনটাই গণমাধ্যমে দাবি করতেন সামিরা ও মোশতাক। সেই সুখ স্থায়ী হয়নি। ভেঙে গেছে তাঁদের সংসার।

মোশতাক গণমাধ্যমকে জানান, ঘটনাটি বেদনাদায়ক হলেও সত্যি। গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পাঠান সামিরা। সেটা দু'জনের সম্মতিতেই কার্যকর হয়েছে ২১ জুন। সামিরা'র সংগে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকবো।

জানা গেছে, গত ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াক-এর পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ে প্রসঙ্গে সামিরা গণমাধ্যমকে বলেন, 'সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী৷ অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে। আমি ও মোশতাক দু'জনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিলো।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা