মা ও মেয়ে শিল্পা শেট্টির বিরুদ্ধে প্রতারণার মামলা

সময় ট্রিবিউন | ১০ আগষ্ট ২০২১, ০০:৪১

ছবি: ইন্টারনেট

পর্নকাণ্ডের মাঝেই উত্তরপ্রদেশে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ উঠলো বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তার মা সুনন্দা শেট্টির বিরুদ্ধে।

একাধিক জায়গায় কোম্পানির শাখা খোলার নাম দিয়ে বহু মানুষের থেকেই কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হজরতগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন জ্যোৎস্না চহান নামে এক মহিলা। রোহিত বীর সিংহ নামে এক ব্যক্তি বিভূতি খন্দ থানায় আরেকটি আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। দুটি মামলা দায়ের হওয়ার পরই আরও তৎপর হয়ে উঠেছে পুলিশ।

লখনউ পুলিশের ডিসিপি (পূর্ব) সঞ্জীব সুমনের ভাষ্য, ওই দুই থানা থেকেই শিল্পা ও তার মা-কে নোটিস পাঠিয়ে জানানো হয়েছে। সোমবারই লখনউ পুলিশের একটি দল মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেবে শিল্পা ও তার মাকে জেরা করতে। যেহেতু মামলাটি হাইপ্রোফাইল, তাই সমস্ত বিষয় খতিয়ে দেখেই পদক্ষেপ করা হবে।’

পুলিশ সূত্রে খবর, ‘আইওসিস ওয়েলনেস সেন্টার’ নামে একটি সংস্থা চালাতেন শিল্পা। উত্তরপ্রদেশে নানা জায়গায় ওই শরীরচর্চা কেন্দ্রের শাখাও রয়েছে। ওই সংস্থার চেয়ারম্যান শিল্পা নিজে। আর ডিরেক্টর হলেন তার মা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা