এবার বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন ঋতাভরী

সময় ট্রিবিউন | ২৭ জুলাই ২০২১, ০২:৩৩

ছবিঃ সংগৃহীত

চিকিৎসক-বন্ধুর সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন অভিনেত্রী। সমাজসেবা করতে গিয়েই নাকি আলাপ হয়েছিল তাদের। নিজেদের সম্পর্ককে লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েছিলেন ঋতাভরী। কিন্তু এ ধরনের গুঞ্জনকে একটি পোস্টের মাধ্যমে উড়িয়ে দিলেন অভিনেত্রী।

সোমবার (২৬ জুলাই) দুপুরে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়ে জানালেন অভিনেত্রী।

ঋতাভরী জানান, আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি না। আপনারা জানেন, আমার সবে দুইটা সার্জারি হয়েছে। এই মুহূর্তে আমি নিজের শরীরের খেয়াল রাখছি এবং যে কাজগুলো করব বলে সই করেছি, সেগুলোতে মনোযোগ দিচ্ছি। এই নিয়ে আর লিখবেন না বা আমাকে ফোন করবেন না। আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই না।

দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন ঋতাভরী। গত মার্চ মাসে অস্ত্রোপচার হয় তার। আপাতত তিনি সুস্থ এবং পুরোদমে কাজ করছেন। ইতোমধ্যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার প্রশংসাপত্রও পেয়েছেন অভিনেত্রী।

সূত্র: আনন্দবাজার।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব