গভীর সম্পর্কের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঋতাভরী

সময় ট্রিবিউন | ২৬ জুলাই ২০২১, ২২:২৬

ছবিঃ সংগৃহীত

পাত্র ঠিক, ব্যবসায়ী পরিবারের ছেলে তথাগত পেশায় মনোবিদ। প্রায় ছয় মাস ধরে আলাপ তাদের। সমাজসেবার সঙ্গে যুক্ত দুজনেই। সামাজিক কাজ করতে গিয়েই পরিচয়। তারপর বন্ধুত্ব, গভীর সম্পর্ক। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। পাত্র ঠিক করা হয়েছে। এ বছরের শেষে আংটি বদল, নতুন বছরের শেষে বিয়ে। এমনটাই শোনা যাচ্ছে টালিপাড়ার অলিতে-গলিতে। ফিসফাঁসের সূত্র ধরে খবরও প্রকাশ করেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের প্রস্তুতির পাশাপাশি ক্যারিয়ার নিয়ে ভাবছেন এ অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে নিজেকে আরও পোক্ত করার মিশনে নেমেছেন তিনি। এরই মধ্যে অভিনয় করেছেন ‘এফআইআর’ শিরোনামের একটি সিনেমায়। অসুস্থ অবস্থায় এ সিনেমার কাজ শেষ করেছেন তিনি।

স্কুলে পড়ার সময় মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ঋতাভরী। প্রথম অভিনয় করেন মাধ্যমিক পরীক্ষার পর। স্টার জলসার ‘ওগো বধু সুন্দরী’ সিরিয়ালে অভিনয় করেন পর্দায় অভিষেক হয় তার। বলিউডের সিনেমাতেও অভিনয় করেছেন ২০১৮ সালে। প্রসিত রায়ের ‘পরী’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করেছেন ঋতাভরী। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমায়। উইন্ডোজ প্রডাকশনের ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন অরিত্র মুখার্জি। ২০২০ সালের ৬ মার্চ মুক্তি পেয়েছিল সিনেমাটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা