করোনা পজিটিভের পর আইসিইউতে কবরী

সময় ট্রিবিউন | ৮ এপ্রিল ২০২১, ২৩:৩২

সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা-নির্মাতা সারাহ বেগম কবরী-ফাইল ছবি

সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা-নির্মাতা সারাহ বেগম কবরী করোনাভাইরাসে আক্রান্তের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে, করোনাভাইরাসে আক্রান্ত এই তারকাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।

কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বলেন, কুর্মিটোলায় আইসিইউ না পাওয়ায় ম্যাডামকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে আনা হয়েছে। এখন তার বেড প্রস্তুত করা হচ্ছে। ম্যাডামের শারীরিক অবস্থা ভালো নয়। আপনারা সবাই দোয়া করবেন।

করোনা পজিটিভ হয়ে ৫ এপ্রিল থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন কবরী। চিকিৎসা নিচ্ছিলেন হাসপাতালটির ক্যাবিনে থেকে।

১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। তার পরের সময়টুকু শুধু জয়ের গল্পে গাঁথা। অভিনয়ের পাশাপাশি করেছেন অনেক ছবি প্রযোজনা-পরিচালনা। নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্যও।

গত বছর সর্বশেষ তিনি নির্মাণ শুরু করেন অনুদানের ছবি ‘এই তুমি সেই তুমি’। করোনার কারণে ছবিটি এখনও শেষ করতে পারেননি তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব