বলিউড ভাইজান সালমান খানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

সময় ট্রিবিউন | ১০ জুলাই ২০২১, ১৯:৪১

ছবি : ইন্টারনেট

এবার জালিয়াতির অভিযোগ করা হয়েছে সালমান খানের নামে। তার সঙ্গে সালমান খানের বোন আলভিরা খানসহ আরও ছয়জনের নামে সমন পাঠিয়েছে পুলিশ। আগামী মঙ্গলবারের (১৩ জুলাই) মধ্য সমনের জবাব দিতে বলা হয়েছে। অভিযুক্তরা সবাই সালমান খানের ‘বিং হিউম্যান ফাউন্ডেশন’ এর সদস্য। খবর এবিপি আনন্দ।

‘বিং হিউম্যান ফাউন্ডেশন’ মূলত একটি দাতব্য প্রতিষ্ঠান। ২০০৭ সালে এটি প্রতিষ্ঠা করেন সালমান খান। ভারতের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে এ প্রতিষ্ঠানটি। যদিও অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কিছুই জানায়নি ‘বিং হিউম্যান ফাউন্ডেশন’।

সালমানসহ আটজনের নামে অভিযোগটি করেছেন অরুণ গুপ্ত নামের এক ব্যবসায়ী। অভিযোগ পত্রে তিনি জানান, তিন কোটি ভারতীয় রুপি ব্যয়ে একটি বিশেষ শোরুম খোলা হয়েছিল বিং হিউম্যান জুয়েলারি ব্র্যান্ডের জন্য। অরুণকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল সালমানের ওই প্রতিষ্ঠান থেকে। কিন্তু অনেক সময় পার হলেও শোরুমের কোনো মালামাল পাঠানো হয়নি।

অরুণ গুপ্ত আরও জানান, দেড় বছর আগে শোরুমটি খুলেছিলেন। সালমান খানের সঙ্গেও দেখা করেছিলেন এ ব্যবসায়ী। সমস্যা সমাধানে আশ্বস্ত করেছিলেন বলিউড ভাইজান। শোরুমের মালামাল পাঠানোর কথা একাধিকবার বলার পরও কাজ হয়নি। বাধ্য হয়ে তাই আইনের দ্বারস্থ হয়েছেন অরুণ।

ভারতের চণ্ডীগড় থানায় অভিযোগ করেছিলেন অরুণ গুপ্ত। তার অভিযোগের ভিত্তিতের সালমানসহ আটজনকে সমন পাঠানো হয়েছে। চণ্ডীগড় থানার এসপি কেতন বনশাল ভারতীয় সংবাদমাধ্যকে জানান, ১৩ জুলাইয়ের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। সমনের জবাব দেওয়া পর বাকি ব্যবস্থা নেওয়া হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব