বাবা হওয়ার সুখবর দিলেন গায়ক নোবেল

সময় ট্রিবিউন | ২৯ জুন ২০২১, ১৯:২৭

ফাইল ছবি

বাবা হওয়ার সুখবর দিলেন গায়ক মইনুল আহসান নোবেল। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নোবেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ। হয় তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন।’

বাবা হওয়ার সুখবর জানতে পেরে নেটিজেনরা নোবেল ও তার স্ত্রীর জন্য শুভ কামনা জানিয়েছেন।

তবে অনেকেই সমালোচনাও করেছেন। কারণ নোবলের পোস্টের ‘হয় তো’ শব্দ নিয়ে আপত্তি নেটিজেনদের।

‘হয়তো বা? আপনি শিওর না?’ এমন প্রশ্ন তুলে তাকে কটাক্ষ করা হয়েছে।

ফারিহা মাইমুনা নামের এক নারী লিখেছেন, আলহামদুলিল্লাহ কিন্তু হয় তো আবার কী? নিজের ওপর নিজের কনফিডেন্স নাই!’

সিয়াম নাসির নামের এক নেটিজেন লিখেছেন, ‘ভাই যা করেছো তো করেছোই, এখন বাচ্চাটার দিকে তাকাইয়া ভাল হয়ে যাও। যেন বাচ্চা তোমারে নিয়া প্রাউড করতে পারে।’

নোবেল এ প্রজন্মের তরুণ গায়ক। জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পান নোবেল। প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে উঠে আসেন তিনি। এ পর্যন্ত দুটি মৌলিক গান গেয়েছেন তিনি।

তবে ফেসবুকে বিতর্কিত কিছু স্ট্যাটাস দিয়ে মাঝেমধ্যেই সমালোচনার মুখে পড়েন নোবেল এবং পরে ক্ষমা চেয়ে বক্তব্য দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব