সেক্সি তাই বলিউউড ছেড়েছেন রিয়া সেন!

সময় ট্রিবিউন | ১৯ জুন ২০২১, ১৮:১৪

রিয়া সেন

বলিউডের জনপ্রিয় নায়িকা রিয়া সেন। তাঁর আরেকটি পরিচয় হল মহা-নায়িকা সুচিত্রা সেনের ছোট নাতনি।শালীন কিংবা অশালীন যে ধরনের ছবি পোস্ট করুক না কেন সবসময়ই জুটেছে উষ্ণ মন্তব্য।

বলিউডের পাশাপাশি ভারতীয় বাংলা একটি ছবিতে অভিনয় অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। কয়েকটি ওয়েব সিরিজ, সিনেমা করেছেন তাতেও তার চরিত্রে নামের পাশে রয়েছে ওই একই ট্যাগ। তবে কী এ কারণেই বলিউডকে বিদায় জানালেন রিয়া সেন?

শুক্রবার (১৮ জুন) গণমাধ্যমে তিনি জানান, অভিনয়ে আসার আগে থেকেই তার গায়ে এই তকমা। তার আফসোস, মাত্র ১৬ বছর বয়সে স্কুলে পড়ার সময় প্রথম শুনতে পান ‘আমি সেক্সি’!

সেই ছোট সময় থেকেই যৌনতার এই তকমা বয়ে চলতে হয়েছে তার। আর এ কথা শুনতে শুনতে হাফিয়ে উঠতেন বলিউডের এই অভিনেত্রী।

অভিনয়ে ক্যারিয়ার শুরু করার পরও একই ঘটনা ঘটতে থাকে। তার ভাষ্যমতে, তখন তিনি অনেক ছোট। যা বলা হত তাই করতেন। ছোট পোশাক পরতেও রাজি হতেন।

রূপসজ্জাও ভালো করতেন। এসবের মাধ্যমে তার যৌন আবেদন যে আরও জোরালো হত তা কখনোই বুঝতে পারেননি তিনি।

রিয়া সেন বলেন, এখন বুঝি, অনেকগুলো ছবিতে অভিনয়ের পরও কেন হাতেগোনা কয়েকটি ছবি দর্শকদের প্রশংসা লাভ করেছিল। সকলেই কেন বলতেন রিয়া বাজে অভিনেত্রী। শুধু যৌন আবেদনময়ী।

দর্শক-সমালোচকদের কোনো দোষ নেই। প্রায় সকল ছবিতে আমাকে ওইভাবেই দেখানো হয়েছিল।

অভিনয় থেকে দূরে গিয়ে নিজের অভিনীত ছবি দেখে এখন নিজেই তা বুঝতে পারেন। সেই সঙ্গে লজ্জায় কুঁকড়ে যান। তার কাছে এখন মনে হয়, তিনি যা নন সেটাই তাকে দিয়ে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছ।

অনেকেই মনে করেন পর্দা ও বাস্তবের রিয়া এক। তবে এটা যে সঠিক না তা কেউ বুঝতে পারেন না। এসব কারণে ভাবমূর্তি বদলানোর জন্য বলিউড থেকে সরে যান রিয়া সেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব