জন্মদিনে নেহা কক্কর সম্পর্কে জেনে নিন চমকপ্রদ তথ্য

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২১, ০৩:৪৩

ফাইল ছবি

আজ (৬ জুন) রবিবার। ৩৩ এ পা দিলেন জনপ্রিয় বলিউড গায়িকা নেহা কক্কর। নেহার জন্ম ভারতের উত্তরাখণ্ডে। গরিব পরিবার থেকে উঠে এসেছেন নেহা। জন্মদিনে জেনে নেয়া যাক নেহা সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য।

জানা যায়, একসময় নেহার বাবা ঋষিকেশ কক্কর স্কুল কলেজের বাইরে শিঙাড়া বিক্রি করতেন। আর নেহার মা নীকি কক্কর ছিলেন গৃহিণী। নেহার পুরো পরিবার প্রথমদিকে ভারতের উত্তরাখণ্ডে একটি এক কক্ষের ঘরে থাকতেন। ঘরের মধ্যেই একটা টেবিল রেখে সেখানেই চলত রান্নাবান্না। পরে গান নিয়ে ক্যারিয়ার গড়ার জন্য পরিবারের সঙ্গে দিল্লি চলে আসেন গায়িকা।

নেহা যখন গান গাওয়া শুরু করেন তখন বয়স মাত্র ৪ বছর। জানা যায়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভজন, আরতির গান গাইতেন নেহা কক্কর।

বর্তমানে নেহা ও টনি কক্কর দুজনেই জনপ্রিয় গায়ক-গায়িকা হলেও তারা ছোট থেকে তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গান গেয়ে। যেখান থেকে খুব সামান্য টাকা রোজগার করতেন নেহা ও টনি।
নেহা কক্কররা তিন ভাই বোন। নেহার দিদি সোনু ও ভাই টনি কক্কর গান করেন।

পরবর্তীকালে নেহা ইন্ডিয়ান আইডল ২-তে প্রতিযোগী হয়ে অংশ নেন। প্রতিযোগিতায় না জিতলেও নেহার কাছে বিভিন্ন সিনেমায় গান গাওয়ার প্রস্তাব আসতে থাকে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি নেহাকে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর