মামলা হচ্ছে নোবেলের বিরুদ্ধে

সময় ট্রিবিউন | ১ জুন ২০২১, ২১:০১

সঙ্গীতশিল্পী নোবেল

দেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু মামলা করতে যাচ্ছেন বিতর্কিত গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় নোবেলের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করবেন তিনি। সেইসঙ্গে নোবেলের বিরুদ্ধে মানহানি মামলা করারও প্রস্তুতি নিচ্ছেন ইথুন বাবু।

মঙ্গলবার (১ জুন) ইথুন বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি কাগজপত্র সব প্রস্তুত করেছি। দ্রুতই নোবেলের বিরুদ্ধে দুটি মামলা করবো।’ 

সম্প্রতি নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে ইথুন বাবুকে ‘চোর’ আখ্যা দিয়ে নোবেল লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’।এ স্ট্যাটাসকে নিজের জন্য মানহানিকর মনে করছেন ইথুন বাবু।

সেজন্যই গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় জিডি করেছিলেন। এবার মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ইথুন বাবু বলেন, ‘দীর্ঘদিনের সংগীত ক্যারিয়ারে আমাকে কেউ কোনোদিন চোর বলেনি। নোবেল আমাকে সেই দোষে অভিযুক্ত করেছে। এটা আমার জন্য লজ্জার ও বেদনার। আমার ব্যক্তিগতভাবে মানহানি হয়েছে। আমার ছেলেমেয়ে ও পরিবারের সদস্যরা বিব্রত ওই স্ট্যাটাস পড়ে।

শ্রোতা ভক্তসহ সারা দেশে সংগীত এবং সংগীতের বাইরে আমার অসংখ্য বন্ধু-শুভাকাঙক্ষী আছে। তাদের কাছেও আমি ছোট হয়েছি। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব