গোল্ডেন ভিসা পেলেন সঞ্জয় দত্ত

সময় ট্রিবিউন | ২৮ মে ২০২১, ০৭:০৭

ছবিঃ সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা পেলেন সঞ্জয় দত্ত। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানালেন সেকথা। নিজের জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে সঞ্জয় লেখেন, “মেজর জেনারেল মহম্মদ আল মারি, দুবাইয়ের জিডিআরএফএ’র ডিরেক্টর জেনারেলের উপস্থিতিতে ইউএই গোল্ডেন ভিসা পেয়ে সম্মানিত। এই সম্মানের জন্য ইউএই সরকারকে ধন্যবাদ। ফ্লাই দুবাইয়ের সিওও হামাদ ওবাইদাল্লার কাছেও কৃতজ্ঞ আমি।”

সঞ্জয়ের স্ত্রী মান্যতা এবং দুই ছেলে-মেয়ে শাহরান ও ইকরা দুবাইতেই থাকে। কাজ না থাকলে বলিউড তারকাও সেখানে পরিবারের সঙ্গে সময় কাটান। ক্যানসার জয়ী হওয়ার পরও দুবাইয়েই বিশ্রামে ছিলেন অভিনেতা। সঞ্জয় দত্তের এই সাফল্যে বেজায় খুশি তার বড় মেয়ে ত্রিশালা দত্ত। সঞ্জয় ও তার প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে ত্রিশালা। আমেরিকায় থাকেন ৩৩ বছরের তরুণী। সঞ্জয়ের পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিশালা লেখেন, “তোমাকে দারুণ দেখতে লাগছে বাবা! খুব ভালবাসি তোমায়।”

দূরে থাকলেও সঞ্জয় এবং তার পরিবারের সঙ্গে ত্রিশালার ভালো সম্পর্ক। সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগেই নিজের জীবনের নারীদের ছবি দিয়েছিলেন সঞ্জয়। যাতে মা নার্গিস, স্ত্রী মান্যতা, দুই বোনের পাশাপাশি দুই মেয়ে ইকরা এবং ত্রিশালার ছবিও শেয়ার করেছিলেন তারকা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব