২৯ মার্চ পর্দায় আসছে ‘দ্য ক্রু'

বিনোদন ডেস্ক | ২ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৫৮

২৯ মার্চ পর্দায় আসছে ‘দ্য ক্রু'

এবার একসঙ্গে পর্দায় আসছেন বলিউডের গত তিন দশকের জনপ্রিয় তিন অভিনেত্রী টাবু, কারিনা ও কৃতি স্যানন। একতা কাপুরের প্রযোজনায় ‘দ্য ক্রু’তে দেখা যাবে এই ত্রয়ীকে। ইতোমধ্যেই আলোচনায় রয়েছে সিনেমাটি। নির্মাতারা জানালেন, এ বছরের ২৯ মার্চেই পর্দায় আসছে ‘দ্য ক্রু।’

‘দ্য ক্রু’-এর ঘোষণা করা হয়েছিল ২০২২ সালের নভেম্বরে এবং ভক্তরা তখন থেকেই এটির প্রতীক্ষায় ছিল। কিন্তু শিডিউল জটিলতার কারণে এর নির্মাণ পেছানো হয়। প্রাথমিকভাবে নির্মাতারা জানিয়েছিলেন, ২০২৪ সালের ২২ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। তবে তা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) নির্মাতারা ‘দ্য ক্রু’-এর নতুন মুক্তির তারিখ ঘোষণা করে একটি টিজার প্রকাশ করেছেন। টিজারে দেখা গেছে তিন অভিনেত্রীকে যদিও তাদের মুখ দেখানো হয়নি। তবে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে টিজারের মাধ্যমে।

‘দ্য ক্রু’-এ টাবু, কারিনা এবং কৃতি কেবিন ক্রুর চরিত্রে অভিনয় করছেন। টিজারে তারই আভাস পাওয়া গেছে। এই কঠোর পরিশ্রমী নারীরা পেশাগত জায়গায় তাদের সেরাটাই দিতে চান। তবে তাদের জীবন একটি চমকপ্রদ মোড় নেয় যখন তারা অপ্রত্যাশিত এবং মারাত্মক পরিস্থিতিতে পড়ে যা তাদের মিথ্যার জালে জড়িয়ে ফেলে। এভাবেই এগিয়ে যায় গল্প।

টাবু, কারিনা এবং কৃতি গোয়া এবং আবুধাবির বিভিন্ন জায়গায় সম্প্রতি ‘দ্য ক্রু’-এর শুট করেছেন। ২০২৩ সালের মে মাসে এর চিত্রগ্রহণ শুরু হয়। বর্তমানে শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে।

লেখক নিধি মেহরা এবং মেহুল সুরির সাথে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করবেন রাজেশ কৃষ্ণান। একতা কাপুর এবং রিয়া কাপুর প্রযোজনা করছেন এটি। প্রধান চরিত্রে অভিনয় করছেন টাবু, কারিনা কাপুর এবং কৃতি স্যানন। যদিও তাদের চরিত্রের নাম এখনও প্রকাশ করা হয়নি। এছাড়াও রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, শাশ্বতা চ্যাটার্জি, রোহিত চেত্রী এবং পূজা ভামরাহ। জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার একটি ক্যামিও উপস্থিতিও থাকবে এতে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা