এবার নতুন বছরে আসছে ববি দেওলের "কাঙ্গুভা"

বিনোদন ডেস্ক | ২৮ জানুয়ারী ২০২৪, ১১:৫৯

এবার নতুন বছরে আসছে ববি দেওলের "কাঙ্গুভা"

গত বছর তুমুল আলোচনায় ছিলেন বলিউড অভিনেতা ববি দেওল। অ্যানিমেলে দুর্দান্ত লুক আর অভিনয় দিয়ে নতুন করে মন জয় করেছেন ভক্তদের। এবার নতুন বছরে আসছে দুর্ধর্ষ অবতারে।

২৭ জানুয়ারি ববি দেওলের জন্মদিন উপলক্ষে তাঁর আসন্ন সিনেমা থেকে অভিনেতার লুক প্রকাশ করা হয়েছে যা বেশ চমকে দিয়েছে অনুরাগীদের!

দক্ষিণের জনপ্রিয় তারকা সুরিয়ার ‘কাঙ্গুভা’ চলচ্চিত্রে দেখা যাবে ববি দেওলকে।

সিনেমাটির নির্মাতারা ববি দেওলের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে লম্বা চুলে শিং পরিহিত অবস্থায় দেখা গেছে ববিকে। তাঁর একটি চোখ ছিল ভয়ানক এবং বুকে একটি পাঁজর লাগানো ঢাল পরতে দেখা গেছে। নারী যোদ্ধাদের একটি ভীড় তাকে ঘিরে রেখেছে।

দুর্ধর্ষ এক যোদ্ধার লুকেই ধরা দিয়েছেন ববি। জানা গেছে, সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করছেন ববি দেওল।

ববি দেওলের ৫৫তম জন্মদিন উপলক্ষে প্রযোজনা সংস্থা ‘স্টুডিও গ্রিন’ অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে ববির লুক প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘নির্মম, ক্ষমতাশালী, অবিস্মরণীয়। আমাদের উধিরনকে (ববি) জন্মদিনের শুভেচ্ছা।’

কাঙ্গুভার নায়ক সুরিয়া তাঁর সহ-অভিনেতা ববি দেওলের নতুন লুকের পোস্টারটি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন ববি দেওল ভাই। উষ্ণ বন্ধুত্বের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের কাঙ্গুভায় শক্তিশালী উধিরানের চরিত্রে আপনাকে রূপান্তরিত হতে দেখাটা দারুণ ব্যাপার ছিল।’

সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন সুরিয়া। প্রধান চরিত্রে সুরিয়াকে একজন যোদ্ধার চরিত্রে দেখা যাবে। সঙ্গে থাকছেন দিশা পাটানি। সিনেমাটি ১০টি ভাষায় মুক্তি পাবে। ২০২৪ সালেই প্রেক্ষাগৃহে আসবে এটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর