বিয়ে করলেন জোভান, পাত্রী কে

বিনোদন ডেস্ক | ১৩ জানুয়ারী ২০২৪, ১২:৪০

বিয়ে করলেন জোভান, পাত্রী কে

বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করে জোভান।

প্রথম ছবি পোস্ট করে লিখেছেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’

ছবিতে দেখা যায়, একটি মেয়ের হাত ধরে উচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাঁপসা হয়ে আছে মেয়েটির মুখ।

এরপর আরও একটি ছবি পোস্ট করেন জোভান। যেখানে হবু স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাকে।

খোঁজ নিয়ে জানা যায়, আজ বিয়ে হয়েছে এ অভিনেতার। মিডিয়ার কাছের মানুষদেরও জানিয়েছেন বিষয়টি। তাদের একজন জানান, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। তবে অভিনেতা স্ত্রীর বিষয়ে এখনই মুখ খুলছেন না।

২০১১ সালে শোবিজে পথচলা শুরু জোভানের। অভিনয়ের সূত্রে বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিয়ে করলেন বিনোদন মাধ্যমের বাইরের একজনকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা