অস্কারের দৌড়ে শাহরুখের ডাঙ্কি

বিনোদন ডেস্ক | ১২ জানুয়ারী ২০২৪, ১৭:৪৮

অস্কারের দৌড়ে শাহরুখের ডাঙ্কি

ভারতের মাস্টার পিস মেকার পরিচালক রাজকুমার হিরানির পরিচালনায় তৈরি শাহরুখের ‘ডাঙ্কি’ সিনেমা। সিনেমাটি নিয়ে সমালোচক থেকে সাধারণ দর্শক ও নেটিজনদের মাঝে বিভিন্ন মতামত সামনে এসেছে। বক্স অফিসে ৪৫০ কোটির দ্বারপ্রান্তে থাকা এই মুভির বিষয়ে জানা গেছে বড় খবর। শোনা যাচ্ছে অস্কারের মনোনয়নে পাঠানো হচ্ছে সিনেমা ‘ডাঙ্কি’কে।

দেশটির গণমাধ্যমগুলো জানায়, অস্কারের মনোনয়নে পাঠানো হয়েছে শাহরুখ খানের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাঙ্কি’। এর আগেও অস্কারে পাঠানো হয়েছে শাহরুখের একাধিক সিনেমা। অমন পালেকর পরিচালিত ‘পহেলী’ পাঠানো হয়েছিল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে। এরপর শাহরুখের ‘স্বদেশ’ও পাঠানো হয় অস্কারে। কিন্তু দু'টির কোনোটিই শেষ পর্যন্ত অস্কার নিয়ে ফিরতে পারেনি। এবার শোনা যাচ্ছে, ডাঙ্কিকে সম্বল করেই এবার অস্কারের পথে ফের শাহরুখ। তবে খবরের সত্যতা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

অভিবাসন সমস্যা নিয়ে তৈরি ডাঙ্কি আসলে চার বন্ধুর সিনেমা। প্রেম থেকে শুরু করে রাজনীতি, সিনেমার পরতে পরতে রয়েছে বার্তা। শাহরুখ খান ছাড়াও এতে অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল ও বোমান ইরানির মতো তারকা।

এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে ‘পাঠান’ সিনেমা দিয়ে শুরু হয় শাহরুখের কেরিয়ারের অন্যতম সেরা বছর। বিশ্বজুড়ে প্রথম দিন থেকেই ঝড় তোলে অ্যাকশনে মোড়া এই সিনেমার টোটাল কালেকশন ছাড়ায় এক হাজার ৫০ কোটি রুপির মাইলফলক। একই বছরের সেপ্টেম্বরে মুক্তি পায় বহুল প্রতীক্ষিত পলিটিকাল অ্যাকশন জনরার ফিল্ম ‘জওয়ান’। পাঠানের থেকেও এই সিনেমা বেশি পছন্দ করে দর্শক। বিশ্ব জুড়ে এই সিনেমার মোট আয় এক হাজার ১৪৬ কোটি। পরে বছরের শেষ সপ্তাহে মুক্তি পায় তার আরেক প্রতীক্ষিত মুভি ‘ডাঙ্কি’, যার এখন অব্দি আয় ৪৪৭ কোটি। তিনটি সিনেমার ব্যবসা যোগ করলে দেখা যায়, শাহরুখ একাই এক বছরে বলিউডের ঝুলিতে দিয়েছেন দুই হাজার ৫০০ কোটি টাকার বেশি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব