খায়রুল-আনিকা জুটির নাটক ‘ব্যাচেলর’

বিনোদন ডেস্ক | ২৭ ডিসেম্বর ২০২৩, ১৭:২৬

খায়রুল-আনিকা জুটির নাটক ‘ব্যাচেলর’

নতুন বছরে চমক হিসেবে আসছে খায়রুল বাসার ও আনিকা জুটির নাটক ‘ব্যাচেলর’। এটি নির্মাণ করেছেন মারুফ হোসেন সজীব। নাটকটিতে সাফায়েত চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার আর কনা চরিত্রে অভিনয় করছেন আনিকা।

নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, ‘বেকার ব্যাচেলরদের জীবন অতটা সুখের নয়। ভবিষ্যতের চিন্তা তাদের মারাত্মক ভাবে গ্রাস করে। তারা একগাদা বিসিএস গাইড নিয়ে ডুবে থাকেন। তাই বেকার ব্যাচেলর জীবন এই গল্পে তুলে ধরতে চেয়েছি। আশা করি সবার ভালো লাগবে।’

নির্মাতা বলেন, ‘গল্পের শুরু এমন হলেও শেষটা অন্যরকম। যে গল্পের বাঁকে বাঁকে রয়েছে প্রেমের জন্য নীল বেদনা। এতে খায়রুল বাসার ও আনিকা অনবদ্য অভিনয় করেছেন। যা দেখলেই দর্শকরা অনুভব করবেন।’

অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘এমন চরিত্রনির্ভর গল্প সচরাচর মেলে না। যেখানে অভিনয় করার প্রচুর সুযোগ থাকে। গল্পটি আমার ভালো লেগেছে। অভিনয় করে আনন্দ পেয়েছি।’

সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। বছরের শুরুতেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, আনোয়ার শাহী, পারভেজ সুমন, শামিম এবং রিপন আহমেদ প্রমুখ।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। প্রধান সহকারী পরিচালক ছিলেন শাহিন খান। শিল্প নির্দেশক ছিলেন রিয়াজ হাসান এবং সিনেমাটোগ্রাফার ছিলেন নাহিয়ান বেলাল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা