তিনটি ভিন্ন জীবনের গল্পের আত্নপ্রকাশ ঘটবে 'জীবন জুয়া' চলচ্চিত্রে

বিনোদন ডেস্ক | ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৯

তিনটি ভিন্ন জীবনের গল্পের আত্নপ্রকাশ ঘটবে 'জীবন জুয়া' চলচ্চিত্রে

তিনটি গল্পে ‘জীবন জুয়া’ নামের অ্যান্থোলজি ফিল্ম নির্মাণ করছেন তিন নির্মাতা। তারা হলেন—আবুল খায়ের চাঁদ, আশুতোষ সুজন ও ইফতেখার মাহমুদ ওসিন। যার একটি গল্পে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রুপালি পর্দায় প্রথম দেখা যাবে এ জুটিকে।

আদর-ববি যে গল্পে কাজ করেছেন, সে অংশের নাম ‘খোয়াব’। এতে সিনেমার নায়িকার চরিত্রে দেখা যাবে ববিকে। আদর আজাদ অভিনয় করেন নায়িকার মেকআপম্যানের সহকারীর চরিত্রে। গল্পে একজন নায়িকার জীবন সংগ্রাম এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নানান প্রতিবন্ধকতা ছাপিয়ে টিকে থাকার গল্প ‘খোওয়াব’।

এর দ্বিতীয় সংকলন ‘ফিল্ম কানন’। এটি একজন সিনেমা পাগলের গল্প। যার একমাত্র স্বপ্ন সিনেমার নায়ক হবে। স্বপ্নে বজলু পাড়ি জমায় ঢাকায়। স্বপ্নে বিভোর বজলুর দিন কাটে এফডিসির গেটে একটি সুযোগের আশায়। এই প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প থেকে তৈরি হয় ‘ফিল্ম কানন’। আশুতোষ সুজন পরিচালিত এই গল্পের মূল চরিত্রে আছেন ফজলুর রাহমান বাবু ও সামিয়া অথৈ।

এক দম্পত্তি, ভালোবাসা, খুনসুটি, সংসার, অতঃপর একদিন ফিরে পাওয়া অতীত—এই নিয়ে জীবন জুয়ার শেষ গল্প ‘প্রিয় প্রাক্তন’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও সুদীপ বিশ্বাস দীপ। এটি পরিচালনা করেছেন ইফতেখার মাহমুদ ওসিন।

জীবন জুয়ার তিনটি গল্প, তিনটি ভিন্ন জীবনের গল্প বলে। বেঁচে থাকার তাগিদে মানুষ স্বপ্ন দেখে, মাঝে মাঝে এই স্বপ্নই মানুষকে টিকিয়ে রাখে। পুরাদস্তুর- জীবনে হার-জিতের গল্প ছাপিয়ে উঠে আসে স্বপ্ন পূরণে বাজি ধরা সাহসী সম্ভাবনাময় জীবনের গল্প। এই স্বপ্ন পূরণে মানুষকে ধরতে হয় বাজি, বাজি ধরা মানুষের গল্প জীবন জুয়া।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা