বিশ্বজুড়ে মুক্তি পেলো শাহরুখের সিনেমা ‘ডানকি’

বিনোদন ডেস্ক | ২১ ডিসেম্বর ২০২৩, ১৯:০০

বিশ্বজুড়ে মুক্তি পেলো শাহরুখের সিনেমা ‘ডানকি’

বিশ্বজুড়ে মুক্তি পেল বলিউড বাদশাহ শাহরুখ খানের বছরের শেষ সিনেমা ‘ডানকি’।

চলতি বছরেই পরপর দুইটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়ার পর ডানকি দিয়ে হ্যাটট্রিক করতে চলেছেন কিং খান, সেই আভাসই মিলল সিনেমা মুক্তির প্রথম প্রহরেই।

শাহরুখন খান ও রাজকুমার হিরানী জুটির প্রথম ছবি ‘ডানকি’র প্রথম শো হয়েছিল নিউজিল্যান্ডে।

এরপর আজ (২১ শে ডিসেম্বর) বৃহস্পতিবার কাক ডাকা ভোরেই ভারতের বিভিন্ন প্রদেশে মুক্তি পায় সিনেমাটি।

এদিন ভোরের আলো ফুটতেই প্রেক্ষাগৃহে হাজির হন দর্শকরা। যদিও ‘জওয়ান’ সিনেমার মতো এত আয়োজন ছিল না ‘ডানকি’ মুক্তিকে ঘিরে। এর যথেষ্ট কারণও রয়েছে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ডিসেম্বরের ঠান্ডার কারণেই প্রেক্ষাগৃহে অনুরাগীদের উন্মাদনা ছিল কম।

এদিন সকাল ছয়টায় যারা ‘ডানকি’র প্রথম শো দেখেছেন তারা নিজেদের প্রতিক্রিয়া ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। যেখানে অধিকাংশই শাহরুখের প্রতি আবারও মুগ্ধতার কথা বলেছেন। তবে অনেকে বলেছেন শাহরুখ-তাপসীর কেমেস্ট্রি পর্দায় সেভাবে জমেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব