সাড়ে ১২ কোটিতে বিক্রি হল প্রিন্সেস ডায়ানার সেই ড্রেস!

বিনোদন ডেস্ক | ১৯ ডিসেম্বর ২০২৩, ১৮:১৩

সাড়ে ১২ কোটিতে বিক্রি হল প্রিন্সেস ডায়ানার সেই ড্রেস!

১৯৯১ সালে প্রিন্সেস ডায়ানার পরিহিত একটি ভেলভেট গাউন প্রায় ৪ লাখ ৭৬ হাজার পাউন্ডে বিক্রি করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিক্রি হওয়া ড্রেসটিই ছিল এতদিন এই তারকার পরিহিত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে চড়া মূল্যের ড্রেস। এবার সেই রেকর্ড ভেঙে ডায়ানার আরও একটি ড্রেস ৯ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ৪৯ লাখ ১৬ হাজার টাকা।

হলিউডের জুলিয়েন্স অকশন্সে আয়োজিত নিলামে ড্রেসটি এতটা চড়া দামে বিক্রি হয়। কালো রঙের ভেলভেট ইভিনিং ড্রেসটি ডায়ানা ১৯৮৫ সালে ইতালির ফ্লোরেন্সে আয়োজিত একটি ডিনার পার্টিতে পরেছিলেন।

এটি ছিল তার একটি রয়েল ট্যুরের অংশ, যেখানে তার সাথে ছিলেন তৎকালীন স্বামী চার্লস। পরবর্তীতে ১৯৮৬ সালে ভ্যানকুভার সিম্ফনি অর্কেস্ট্রায় ডায়ানা ফের ড্রেসটি পরেছিলেন। ধারণা করা হচ্ছিল যে, এর দাম ৭৮ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে।

ড্রেসটির সঙ্গে রয়েছে শোল্ডার প্যাড, একটি নীল স্কার্ট ও একটি স্যাশ। এটি তৈরিতে ফ্যাব্রিক ঠিক করেছেন বিশ্ববিখ্যাত টেক্সটাইল মার্চেন্ট জ্যাকব শ্লেফার। আর ড্রেসে থাকা মেটালিক এমব্রয়ডারি করা স্টারগুলো বসিয়েছেন জ্যাকস আজাগুরির ডিজাইন টিম।

রয়েল ফ্যামিলিতে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইউনিক সব ড্রেস পরতেন ডায়ানা। তারই ধারাবাহিকতায় মরোক্কান-ব্রিটিশ ফ্যাশন ডিজাইনারের আরও বেশকিছু ড্রেস তিনি পরেছিলেন।

হলিউড লিজেন্ডস অকশনে ইভিনিং ড্রেসটি ছাড়াও ডায়ানার পরিহিত একটি ব্লাউজ প্রায় ৩ লাখ ইউরোতে বিক্রি হয়েছে। ধারণা করা হয়েছিল যে, এটি ৬৩ হাজার ইউরোতে বিক্রি হবে। ১৯৮১ সালে নিজের এনগেজমেন্টে ড্রেসটি পরেছিলেন তিনি।

নিলামে ডায়ানা ছাড়াও হলিউড তারকাদের ব্যবহৃত বেশ কয়েকটি সামগ্রী বিক্রি করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য অড্রে হেপবার্নের একটি গিভেঞ্চি ড্রেস; যেটি তিনি ১৯৬৩ সালে পরেছিলেন। এছাড়াও গ্লোরিয়া সোয়ানসনের ১৯৫০ সালে পরিহিত স্লিভলেস একটি গাউনও বিক্রি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা