গান গাইতে গাইতে মঞ্চেই মারা গেলেন গায়ক

বিনোদন ডেস্ক | ১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:১১

গান গাইতে গাইতে মঞ্চেই মারা গেলেন গায়ক

ভারতের প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে কলকাতার নজরুল মঞ্চে পারফর্ম করার সময় গুরুতর অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। ঠিক একই ঘটনার যেন পুনরাবৃত্তি হলো আবার! বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী গান গাইতে গাইতে মঞ্চেই মৃত্যু হলো মাত্র ৩০ বছর বয়সী গায়ক পেড্রো হেনরিকের।

গান গাওয়ার সময় হাতে মাইক নিয়ে মঞ্চেই পড়ে যান ব্রাজিলিয়ান গসপেল গায়ক পেদ্রো। সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন পেদ্রোকে। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার।

এ গায়ক ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। মৃত্যুর সময় পেদ্রো তার স্ত্রী সুইলান ব্যারেটো এবং দুই মাস বয়সী কন্যা জোকে রেখে গেছেন।

পেদ্রোর অকালমৃত্যুতে শোকে পাথর তার প্রিয়জনেরা। প্রকাশিত হয়েছে এক শোকবার্তাও। তাতে লেখা হয়েছে, “পেদ্রো এক হাসিখুশি মানুষ ছিলেন। বাবা-মায়ের একমাত্র ছেলে। একজন ভালো স্বামী ও একজন ভাল বাবাও ছিলেন একই সঙ্গে। তোমার গলায় গান বাঁচিয়ে রাখবেন তোমার স্ত্রী ও তোমার শিশু সন্তান। ”

সামাজিক যোগাযোগ মাধ্যমেও গায়কের স্মরণে নিজেদের শোক প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা। পেদ্রোর শেষকৃত্য হবে তার জন্মস্থান পোর্তো সেগুরো শহরে। তিনি থাকতেন সাও পাওলোর গুয়ারুলহোসে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা