মৌসুমীকে নিয়ে গুজব, ক্ষেপেছেন ওমর সানী

বিনোদন ডেস্ক | ২৩ নভেম্বর ২০২৩, ০৮:২০

মৌসুমীকে নিয়ে গুজব, ক্ষেপেছেন ওমর সানী

অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর পর আলোচনায় আসে- একটি অ্যাপে লাইভে গিয়ে নিয়মিত জুয়া খেলেছেন তিনি। সম্প্রতি গুজব ছড়িয়েছে এই প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত প্রিয়দর্শনীখ্যাত নায়িকা মৌসুমী। সেখানে লাইভ করে নাকি মোটা অঙ্কের টাকাও আয় করছেন তিনি। গত দুইদিন ধরে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

মৌসুমীকে নিয়ে এমন গুজবে প্রচণ্ড ক্ষুব্ধ তার স্বামী ও নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। তিনি ফেসবুকে এক পোস্টে লেখেন, কবে সেই অ্যাপে ছিলো মৌসুমী? প্রমাণ দিতে হবে! ওই অ্যাপে মৌসুমীর কোনো আইডি ছিল না।

খোঁজ নিয়ে জানা যায়, মৌসুমী কোনো লাইভেই অংশ নেননি। যে দুই/একটি ছবি কিংবা ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়েছে সেগুলো পুরোপুরি ভুয়া।

বিষয়টি নিয়ে ওমর সানী বলেন, এটা কীভাবে ও কারা ছড়ালো তা আমার জানা নেই। এই দেশে আসলে গুজব ছড়াতে সময় লাগে না। কেন ছড়ায় সেটাও বোধগম্য নয়। এই প্রশ্নের আসলে কোনো উত্তর নেই। তবে আমি বলবো, এ ধরনের গুজবে কেউ কান দেবেন না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব