সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমা ‘যুদ্ধ জীবন’র শুটিং শুরু

বিনোদন ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৩, ১০:৪৭

সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমা ‘যুদ্ধ জীবন’র শুটিং শুরু

ফেরদৌস-নাবিলাকে নিয়ে শুরু হয়েছে ‘যুদ্ধ জীবন’। চট্টগ্রাম থেকে এর শুটিং শুরু করেছেন বলে জানিয়েছেন ফেরদৌস। সিনেমাটি পরিচালনা করছেন রিফাত মোস্তফা টিনা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (বর্তমান) অধ্যাপক ড. শিরীন আক্তারের মেয়ে।

নির্মাতা বলেন, ‘যুদ্ধ জীবন মূলত আমার মা অধ্যাপক ড. শিরীন আক্তার রচিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। এর চিত্রনাট্য করেছেন মহি মহিউদ্দিন। প্রথম লটে আমরা টানা সাত আটদিন শুটিং করব। আগামী মাসে দ্বিতীয় লটে আমরা দশদিন শুটিং করার আশা রাখছি।’

ফেরদৌস আহমেদ বলেন, ‘এর আগে মুক্তিযুদ্ধের সময়কালীন গল্প নিয়ে নির্মিত দামপাড়া সিনেমার জন্য কাজ করেছিলাম চট্টগ্রামে। দ্বিতীয়বারের মতো পুরো কোনো সিনেমার কাজ করছি চট্টগ্রামে। এ সিনেমার গল্প আশির দশকের পরবর্তী সত্য একটি ঘটনা অবলম্বনে। খবর যুগান্তরের।

আপাতত গল্প শেয়ার করতে পারছি না। এতটুকু বলতে পারি, যে বিষয় বা যে ব্যক্তিকে কেন্দ্র করে গল্প তৈরি হয়েছে তাকে ঘিরে যেসব স্থান, সেসব স্থানেই শুটিং হচ্ছে। যে কারণে কাজটি করতে আমার ভালো লাগছে। সেই সময়টা আসলে আমি অনুভব করার চেষ্টা করছি। অভিনয়ে তা প্রভাব ফেলছে। পরিচালকসহ পুরো ইউনিটই সহযোগিতা করছে। তাছাড়া চট্টগ্রাম বাসীদের আন্তরিকতা মুগ্ধ করে আমাকে। সবমিলিয়ে সিনেমাটি বেশ ভালো হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর