ফের বাবা হয়েছেন টলিউড তারকা জিৎ, শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মীরা

সময় ট্রিবিউন | ১৭ অক্টোবর ২০২৩, ১০:১৪

ফের বাবা হয়েছেন টলিউড তারকা জিৎ, শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মীরা

সোমবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেতা জিৎের স্ত্রী। সামাজিক মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। সুখবর দিয়ে জিৎ লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র সন্তানেক স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’

জিতের জীবনে এমন সুখবর শুনে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মীরা। এ ছাড়া অভিনেতার অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী মোহনা রতলানির বেবি বাম্পের ছবি প্রকাশ করে সুখবর জানিয়েছিলেন জিৎ। সে সময় মেয়ে নবন্যাকে নিয়ে একসঙ্গে ফ্রেমবন্দি হওয়া ছবি প্রকাশ করে বাবা হওয়ার খবর দিয়েছিলেন তিনি।

ফেসবুকে পোস্ট করা সেই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘আপনাদের সবার সঙ্গে এই সুখবরটা ভাগ করে নিতে পারে অত্যন্ত আনন্দ হচ্ছে যে আমাদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে খুব শিগগিরই। আমাদের জন্য প্রার্থনা করবেন’।

২০১১ সালে পরিবারিকভাবে পেশায় শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে তার বিয়ে। ২০১২ সালে তাদের কোলজুড়ে আসে মেয়ে নভন্যা। আর দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হলেন জিৎ।

মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই আবর্তিত জিতের জগত। কোনোরকম ফিল্মি পার্টি হোক কিংবা প্রিমিয়ার, কোথাও দেখা যায় না নায়ককে। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও কম হয়েছেন তিনি। কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছে নায়কের নতুন ছবির প্রথম ঝলক। ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা তার নতুন সিনেমা ‘মানুষ’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর